সর্বশেষ

জাতীয়

উম্মাহর উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে এইউবিতে আন্তর্জাতিক সেমিনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাসে ‘উম্মাহর উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকেরা শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং নৈতিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে মুসলিম উম্মাহর সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাসে ‘উম্মাহর উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকেরা উচ্চশিক্ষার মাধ্যমে মুসলিম উম্মাহর সামগ্রিক উন্নয়ন ও উৎকর্ষ সাধনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান এম. সাদেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম)–এর অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদ রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ।

বক্তারা বলেন, মুসলিম উম্মাহর সামগ্রিক উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ বিকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

সেমিনারে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক শিক্ষা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ জাফার সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. এ. এস. এম. ইকবাল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০