সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম জেলা শিল্পী কল্যাণ সোসাইটির ৭১ সদস্যের নতুন কমিটি গঠন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ৭১ সদস্যবিশিষ্ট 'কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটি'র জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সহকারী অধ্যাপক রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, মোঃ আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

গত ৫ নভেম্বর কুড়িগ্রাম-চিলমারী সড়ক সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই অরাজনৈতিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

নবগঠিত এই সংগঠনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আলতাফ হোসেন, রফিকুল হায়দার, মোঃ রফিকুল ইসলাম রানা, রেজাউল কবীর রানু, আতাউর রহমান আতা, শামসুল ইসলাম সুমন, আলমগীর প্রধান এবং মোছাঃ আলেয়া খাতুন।

কমিটি ঘোষণার পর সংগঠনের অন্যতম উপদেষ্টা আলতাফ হোসেনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জেলার লেখক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার রক্ষা ও সামগ্রিক কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০