সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় ২৮ অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই

খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল
খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ২৮ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এক শিক্ষানুরাগীর অর্থায়নে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। অর্থাভাবে যাতে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই এমন সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার পিরোলী গ্রামে অবস্থিত হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই পাঠ্যবইগুলো তুলে দেওয়া হয়। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের অসচ্ছল শিক্ষার্থীরা এ সুযোগ লাভ করেন। শীতলবাটি গ্রামের কৃতিসন্তান এস এম বায়জীদ আলম টুটুলের ব্যক্তিগত সৌজন্যে বইগুলো সরবরাহ করা হয়।

মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির সহসভাপতি এম এ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. মাসুমার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, মো. লাহুয়ার রহমান সিকদার, বিএনপি নেতা মো. জামির হোসেন মোল্লা, মো. রহমত শেখ ও মো. শহিদুল মোল্লা। এছাড়া স্থানীয় শিক্ষক মনিমোহন বিশ্বাস, মো. হাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক মো. শামসুর রহমান বক্তব্য প্রদান করেন। বক্তারা এ ধরনের মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০