সর্বশেষ

ক্রিকেট

প্রথমবার বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন। তাঁকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। ইনজুরিতে ছিটকে যাওয়া অভিজ্ঞ পেসার জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দলটি।

৩১ বছর বয়সী মোস্তাফিজ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ এক বোলার। বিশ্বজুড়ে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর শিকার ৪২৩ উইকেট। এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে এর আগে কখনো খেলা হয়নি তাঁর।

রেনেগেডসের বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে পড়েছেন। তাঁর শূন্যস্থান পূরণ করতে মোস্তাফিজকে দলে নিয়েছে মেলবোর্নের ক্লাবটি। বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়ানো এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পাওয়াই এই নিয়োগের লক্ষ্য।

প্রথম ম্যাচে থাকছেন না মোস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টুয়েন্টিতে খেলার কারণে পারথ স্করচার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে মোস্তাফিজকে পাওয়া যাবে না। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত তিনি।

১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে মাঠে নামবে রেনেগেডস।

ক্লাবের বিবৃতিতে মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজি আমার হোম গ্রাউন্ড হিসেবে খেলাটা বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দলে কাজে লাগাতে আমি মুখিয়ে আছি।’

মোস্তাফিজকে নিয়ে আশাবাদী কোচ

রেনেগেডসের নতুন কোচ লুক রনকি মোস্তাফিজকে দলে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। দলটিতে আন্তর্জাতিক ক্রিকেটের আরও দুই পরিচিত মুখ রয়েছেন—জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েল।

মোস্তাফিজের সামর্থ্য নিয়ে রনকি বলেন, ‘মোস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে প্রমাণিত ম্যাচ জেতানো খেলোয়াড়। পাওয়ারপ্লে এবং ডেথ ওভার, দুই জায়গাতেই উইকেট নেওয়ার ক্ষমতা তার আছে। আমরা ঠিক এমনটাই আমাদের আক্রমণে চেয়েছিলাম।’

মোস্তাফিজের অভিজ্ঞতা ও উইকেট নেওয়ার দক্ষতা বিগ ব্যাশে রেনেগেডসের বোলিং শক্তি বাড়াবে বলে আশা করছে দলটি।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০