সর্বশেষ

সারাদেশ

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট ঢুকলে দায় সরকারেরই: পাবনায় নাহিদ ইসলাম

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পোশাক শ্রমিকদের আন্দোলন ও দেশের সামগ্রিক পরিস্থিতিতে সরকারের চরম ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানান, শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। মঙ্গলবার বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে পুরোপুরি যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার সঠিক সময়ে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এই আন্দোলন বড় আকার ধারণ করেছে। অতীতে শ্রমিকদের আন্দোলনের পক্ষে কথা বলা রাজনৈতিক দলগুলোর বর্তমান ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং এনসিপি সর্বদা শ্রমিকদের ন্যায্য দাবির পাশে থাকবে বলে ঘোষণা দেন।

পাবনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক মতবিনিময় সভায় তিনি সরকারের গত আট মাসের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। সেই সঙ্গে এলপিজি গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার ব্যর্থ হয়েছে।

ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম উল্লেখ করেন, সরকারের কোনো ভুল সিদ্ধান্ত বা ব্যর্থতার কারণে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা রাজপথে প্রতিহত করবে এনসিপি। তিনি সরকারের নৈরাজ্য ও গণবিরোধী নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে রাজপথে নামার আহ্বান জানান।

উক্ত সভায় এনসিবির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০