সর্বশেষ

সারাদেশ

পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিকদের

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের ব্যারিকেড ভেঙে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় কয়েকটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে দ্বিতীয় দিনের মতো অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের উপস্থিতি না থাকলেও বেলা পৌনে তিনটার দিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মানবপ্রাচীর তৈরি করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের সেই বাধা ভেঙে শ্রমিকেরা মূল সড়কে উঠে অবরোধ করেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সকাল থেকে শ্রমিকেরা সড়কে না নামলেও দুপুরের পর বিক্ষোভ শুরু করেন। তাঁদের শান্ত করার চেষ্টা করা হলেও ব্যারিকেড ভেঙে মূল সড়কে চলে আসেন তাঁরা।

একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের পক্ষ থেকেও পাল্টা নিক্ষেপের ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০