সর্বশেষ

সারাদেশ

মেহেরপুর রেজিস্ট্রি অফিসে বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন তাঁরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যান জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। সেখানে তাঁরা দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দলিল নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে দলিল নিবন্ধনে সরকারি নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দেন তাঁরা। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বা উৎকোচ গ্রহণ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘সরকারি টাকার কোনো হরিলুট করা যাবে না। রেজিস্ট্রি অফিস নিয়ে সব সময় একটি বদনাম রয়েছে—দলিলপ্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা অন্য কেউ অতিরিক্ত টাকা গ্রহণ করেন। এমনকি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকে। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি, মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। তারপরও সবাইকে সতর্ক করতে আজ এখানে এসেছি।’

তিনি আরও বলেন, দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। কর্মকর্তা-কর্মচারীদেরও কোনো ধরনের উৎকোচ গ্রহণ করা চলবে না। সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিপু, আসাদুলসহ অন্যরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০