কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদার সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। জেলা প্রশাসনের গৃহীত প্রাথমিক কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণ প্রজন্মকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। নির্ধারিত সব কর্মসূচি সুন্দরভাবে সম্পাদনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
১৩২ বার পড়া হয়েছে