সারাদেশ
রাজধানীর বনানী এবং সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা ও সিরাজগঞ্জে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বনানী এবং সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে জমায়েত হওয়া কাজিপুর উপজেলার ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। বনানী থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় মহাসড়কে বিক্ষোভের চেষ্টাকালে স্থানীয়দের বাধার মুখে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাড়াশ থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানা এলাকা থেকে গোপন বৈঠক ও পুরোনো নাশকতার মামলায় আরো দুই স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর