সর্বশেষ

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের নির্মম মৃত্যু

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা নগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ওপর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজ বাড়িতে আসেন ৩৫ বছর বয়সী শহীদুল ইসলাম কলিন। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টার দিকে কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক পথচারী।

তাৎক্ষণিকভাবে পরিবারকে খবর দেওয়া হলে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে সাতটি মাদক মামলা এবং একটি হত্যা মামলা রয়েছে। ঘটনার সঠিক কারণ উন্মোচন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০