সাতক্ষীরায় জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জীবিকার মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এবং টেরে দেস হোমস (টিডিএইচ) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি আয়োজিত হয়। এতে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
টিডিএইচ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি অফিসের ম্যানেজার সুরোজিৎ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ। তিনি ক্লাইমেট ব্রিজ ফান্ডের অর্থায়নে গৃহীত এই প্রকল্পকে অত্যন্ত সময়োপযোগী আখ্যা দেন। একই সঙ্গে সাতক্ষীরা পৌরসভার তিনটি নির্বাচিত কলোনিতে প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের পূর্ণ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ক্লাইমেট ব্রিজ ফান্ড প্রকল্পের বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। তিনি স্থানীয় সরকারি দপ্তর, পৌর কর্তৃপক্ষ, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণের ওপর জোর দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ মইনুল ইসলাম মইন ও সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়া যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকবৃন্দসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেন।
১১০ বার পড়া হয়েছে