সারাদেশ
ফরিদপুর শহরের হাউজিং বিকাশ স্কুলের সামনে থেকে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
সমকামিতার অভিযোগে ২ নারীকে আটক, থানায় হস্তান্তর
আবিদ জামান, ফরিদপুর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের হাউজিং বিকাশ স্কুলের সামনে থেকে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
আটক দুই নারী হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা দোলনা (২৭) ও লাবণ্য (২০)। তাঁরা ফরিদপুর শহরের হাউজিং বিকাশ স্কুলসংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, মঙ্গলবার রাতে ওই দুই নারীকে আটক করার পর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিনারুল কাজী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁদের পুলিশের হেফাজতে থানায় নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, ওই দুই নারী প্রায় এক বছরের বেশি সময় ধরে খালাতো বোন পরিচয়ে বাড়িটিতে ভাড়া থাকছিলেন।
এ ঘটনায় কোতোয়ালি থানা-পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর