সর্বশেষ

সারাদেশ

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা সেই নারী উদ্যোক্তা জামিনে মুক্ত

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের সমালোচনা করে গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। ব্যবসায়িক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে মামলা ও পরবর্তীতে গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল।

ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক সাথী আক্তার গত রোববার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভে তিনি সম্প্রতি নিজের দুটি শোরুম ও বাসভবনে বারবার চুরির ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি চুরির ঘটনায় আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিমণ্ডল নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে এই বক্তব্যের জেরে স্থানীয় রাজনৈতিক কর্মী ও একাংশের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাঁকে নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ১৫১ ধারায় আটক করে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, কোনো রাজনৈতিক মতপ্রকাশের কারণে নয়, বরং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছিল। বুধবার শুনানি শেষে বিচারক সাজিদুল ইসলাম সাথী আক্তারকে নিজ জিম্মায় মুক্ত করার নির্দেশ দেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০