সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় মুনলাইট'র ৬৩ প্রবীণকে ভাতা ও ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করতে বগুড়ায় উদ্যোগ নিয়েছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনটির উদ্যোগে উইকেয়ার ট্রাস্টের সহযোগিতায় ৬৩ জন প্রবীণকে আর্থিক ভাতা এবং ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

সমাজের অসচ্ছল প্রবীণ ও আর্থিক সীমাবদ্ধতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বগুড়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনটির এ কার্যক্রমের আওতায় প্রবীণদের আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া শহরের শেরপুর রোডে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভাতা ও বৃত্তি বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে উইকেয়ার ট্রাস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তারী জাহান। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জান্নাতুল বাকিয়া হক।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তারী জাহান বলেন, প্রবীণদের কল্যাণে কাজ করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করা গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ আরও বেশি উপকৃত হবেন।

বিশেষ অতিথি মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম সামাজিক দায়বদ্ধতা পালনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

সভাপতির বক্তব্যে জান্নাতুল বাকিয়া হক বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির মূল অঙ্গীকার। প্রবীণদের সহায়তা এবং শিক্ষার্থীদের পাশে থাকার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বৃত্তি প্রকল্পের সমন্বয়ক মোরশেদা বেগম আইভি বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই শিক্ষা বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সহায়তা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মঞ্জুরুল হক টুটু বলেন, প্রবীণদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে কাজ করছে সংগঠনটি। মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করায় উইকেয়ার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে ৬৩ জন প্রবীণের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৯৪ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হয়। এ ছাড়া ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে ল্যাব-এইট্রি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

‘অসহায় মানুষের পাশে আমরা’ স্লোগান ধারণ করে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। প্রতিবন্ধিতা উত্তরণ ও সমাজসেবায় সারা দেশের সেরা সংগঠন হিসেবে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানটির এ উদ্যোগ প্রবীণদের জীবনে কিছুটা স্বস্তি আনবে এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০