সর্বশেষ

সারাদেশ

হাসিনার ফেরা দিবাস্বপ্ন, ফ্যাসিবাদের ঠাঁই হবে না: মোংলায় যুবদল

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে অলীক কল্পনা হিসেবে আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

বুধবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বর থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, 'আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসীদের দিবাস্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। যতই চিৎকার করা হোক না কেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবেন না।'

নেতৃবৃন্দ আরও জানান, দেশের মাটিতে যেকোনো ধরনের অপশক্তি ও ষড়যন্ত রাজপথে থেকে প্রতিহত করতে যুবদল পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আলোচনা সভায় পৌর যুবদল নেতা মো. আলাউদ্দিন, বিএনপি নেতা বাবলু ভূঁইয়া, খোরশেদ আলম, রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০