সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশের বিশেষ কর্মশালা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা ও সাইবার অপরাধ রোধে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে জেলা পুলিশ। বুধবার সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সচেতনতামূলক সেশনে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

কর্মশালায় বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যত কর্ণধার হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, মাদক সমাজ ও পরিবারের জন্য সবচেয়ে বড় হুমকি, তাই মাদক দূরীকরণে সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি জানান, ১৮ বছর বয়সের নিচে মেয়েদের এবং ২১ বছর বয়সের নিচে ছেলেদের বিয়ে দেওয়া আইনিভাবে দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনা প্রতিরোধে জরুরি প্রয়োজনে জাতীয় সেবানম্বর ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক জীবনের নিরাপত্তায় দিকনির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। পরীক্ষা বা অন্য কোনো কারণে ব্যর্থতা এলে ভেঙে না পড়ে অভিভাবক, শিক্ষক কিংবা পুলিশের সাথে কথা বলা উচিত। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে সচেতন থাকা, ডিজিটাল প্রতারণা থেকে আত্মরক্ষা এবং ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার ও ট্রাফিক সংকেত মেনে চলার গুরুত্ব বর্ণনা করেন উপস্থিত ট্রাফিক কর্মকর্তা। এছাড়া শিক্ষার্থীদের সৎ ও উন্নত নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের সততা স্টোরের ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০