মুন্সীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জেলার বিভিন্ন স্তরের বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। জাতীয় কবির সাম্য, মানবতা, প্রেম ও দ্রোহের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সরকার বছরব্যাপী নজরুল বর্ষ উদযাপনের এই উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, এই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ৩১৭ জন এবং বিভাগীয় পর্যায়ে ৫৭ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী ১৬টি ইভেন্টে গৌরবজনক সাফল্য অর্জন করেছেন। আগামী ৫ নভেম্বর থেকে সিজন-২ শুরু হবে, যেখানে খেলাধুলা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে।
১১০ বার পড়া হয়েছে