সর্বশেষ

সারাদেশ

পাবনায় অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দে গ্রামীণ ব্যাংকের সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই কর্মকর্তাকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি তৎকালীন সময়ে গ্রামীণ ব্যাংকের শুদ্রঘাট শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা থেকে খালাস পাওয়া অন্য দুজন হলেন একই শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত তৎকালীন দায়িত্ব পালনকালে আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া ঋণ বিতরণ দেখান। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ কালেকশন শিটে না তুলে ব্যাংকে জমা না দিয়ে ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ২৪ জানুয়ারি কামারখন্দ থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০