সর্বশেষ

সারাদেশ

১০ দিন পর ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের মরদেহ ১০ দিন পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মারা যাওয়া অঞ্জনা ভৌমিকের বয়স ৫৬ বছর। তিনি ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা ছিলেন।

গত ১৮ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা যাচ্ছিলেন অঞ্জনা ভৌমিক। ওই উড়োজাহাজে দুই ক্রু সদস্য, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন।

যাত্রাপথে উড়োজাহাজটির দরজায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। অবতরণের পর উড়োজাহাজে থাকা অন্যরা নিরাপদ থাকলেও অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অঞ্জনা ভৌমিক ও তাঁর সঙ্গে থাকা নিকটাত্মীয়ের পাসপোর্ট না থাকায় মরদেহ ভারতে ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি ও নথিপত্রসংক্রান্ত জটিলতা দেখা দেয়। এ কারণে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়ায় বিলম্ব হয়। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে তাঁদের জন্য ভ্রমণ অনুমতিপত্র সংগ্রহ করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে অঞ্জনা ভৌমিকের বোন শান্তা ভৌমিকও ভারতে ফিরে যান।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০