সারাদেশ
'হাত ধোয়ার নায়ক হোন' প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জিলা স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জামালপুরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ফজলে এলাহী, জামালপুর
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
'হাত ধোয়ার নায়ক হোন' প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জিলা স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমীন, সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মুবাসিরা হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন বক্তব্য রাখেন। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হিসাব রক্ষক জাহাঙ্গীর কবির বাবু।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাবার গ্রহণের পূর্বে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমে ডায়রিয়াসহ নানা সংক্রামক ব্যাধি প্রতিরোধ করে একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পরবর্তীতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল নিয়ে এক সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে পরিবারকে রোগজীবাণু থেকে মুক্ত রাখতে সঠিক পদ্ধতি অনুসরণের আহ্বান জানান হয়।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর