সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে আলুবীজের সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকা নির্ধারণ, অমান্য করলে ডিলারশিপ বাতিল

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে আসন্ন আলু চাষ মৌসুমে ডিলার থেকে কৃষক পর্যায়ে প্রতি বক্স আলুবীজের সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৫ হাজার টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ বিক্রি করলে মোবাইল কোর্ট পরিচালনাসহ ডিলারশিপ বাতিলের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আলু চাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৃত্তিকা ও কন্দাল ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বীজ ডিলার ও কোল্ড স্টোরেজ মালিকদের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক বলেন, মুন্সীগঞ্জ দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল। আলু চাষকে আরও লাভজনক ও রপ্তানিমুখী করতে উচ্চফলনশীল জাত সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের বাজারে আলু রপ্তানির সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য কৃষি বিভাগকে বিশেষ প্রকল্প প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

হিমাগার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, কেজিপ্রতি ৬ টাকা হারে ৮ থেকে ১০ মাসের আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করেছে সরকার। কোল্ড স্টোরেজগুলোর বিদ্যুৎ সংযোগ যেন বিচ্ছিন্ন না হয় এবং আলু ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বকেয়া পল্লী বিদ্যুৎ বিল দ্রুত পরিশোধ করতে মালিকদের আহ্বান জানানো হয়।

এছাড়া আলু উৎপাদন ব্যয় কমানো, উন্নত জাতের চাষ বৃদ্ধি এবং হিমাগার থেকে বাজারজাতকরণের নানা সমস্যা নিরসনে উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০