সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় মহাসমারোহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বগুড়া সার্কেলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বুধবার সকালে বিআরটিএর জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অবস্থিত সম্মেলনকক্ষে এক বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এবং জেলা ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস করতে চালক, যাত্রী এবং পথচারী সহ সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে সচেতন হতে হবে। ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ও মান্যতার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং মোটর ও ট্রাক শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০