সর্বশেষ

বিনোদন

চিত্রনায়িকা পপির মা মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢালিউডের চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এ খবর নিশ্চিত করেছেন।

ঢালিউডের চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা বুধবার সকালে ফজরের নামাজের পর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। সম্প্রতি গুলশানের নিকেতনে নিজের বাসায় হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত তাঁকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

একসময় ঢালিউডে নিয়মিত অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। তবে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র ও অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর যোগাযোগ এখন খুব একটা নেই। এমন পরিস্থিতিতে তাঁর মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০