সারাদেশ
সিরাজগঞ্জের সয়দাবাদে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে টহল পুলিশকে লক্ষ্য করে হুমকির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে হুমকির ভিডিও ভাইরাল
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সয়দাবাদে মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে টহল পুলিশকে লক্ষ্য করে হুমকির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তীতে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩ মিনিট ৪২ সেকেন্ডের দুটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আনুমানিক ৪০ জন নেতাকর্মী ছবি সংবলিত ব্যানার হাতে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ওই সময় পাশ দিয়ে একটি টহল পুলিশ পিকআপ অতিক্রম করার সময় কয়েকজন নেতাকর্মী পুলিশকে উদ্দেশ্য করে কটুউক্তি ও হুমকি প্রদর্শন করেন।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। সুনির্দিষ্ট স্থান শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর