সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত সবার সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।

উক্ত আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতার প্রাথমিক ধাপ হিসেবে নিয়মিত ও সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে বিভিন্ন সংক্রামক ব্যাধি ও শারীরিক অসুস্থতা বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০