সর্বশেষ

সাহিত্য

নীল সুজন

ইভ ফারহানা নার্গিস
ইভ ফারহানা নার্গিস

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নীল আকাশ, শরতের শুভ্রতা, ভালোবাসার মাদকতা আর হৃদয়ের গভীর অনুভূতি নিয়ে রচিত কবি ইভ ফারহানা নার্গিসের কবিতা ‘নীল সুজন’। কবিতায় প্রেমের আবেশ, প্রিয় মানুষের কাছে নিজেকে মেলে ধরার আকাঙ্ক্ষা এবং ভালোবাসার বাস্তবতায় হৃদয়ের আক্ষেপ ফুটে উঠেছে কাব্যিক ভাষায়।
ইভ ফারহানা নার্গিস

নীল নীল সাজে সেজে এসেছি
আঁচলের বাঁধন উড়ুক হাওয়ায়
সাবধানের প্রয়োজন নেই
একটু না হয় হলাম বেসামাল।


মুগ্ধ মাদকতায় আচ্ছন্ন হয়ে যাক
পথিকেরা পথ থমকে দাঁড়িয়ে পড়ুক
এলোমেলো ভাবনা গুলো ফিরুক
শরৎ শুভ্র নীলাকাশে মিশে আসুক।


তোমার ভালবাসার আঙিনায় আমি
ডুবে ডুবে ভেসে চলে যাই বহুদূর
টের পাও না বলে কষ্ট পায় হৃদয়
সুজন মাঝির নৌকাতে নাই অভয়।


আছি বলে নানান দেশ ঘুরে বেড়িয়ে
কবিতার পাখি হয়ে যাই মাঝে মাঝে
জানি না কোথাও কেউ কি আছে
ভালোবাসার কঠিন বাস্তব নিরিখে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০