সর্বশেষ

সারাদেশ

বিপিএলে শায়েক দোস্তের জোড়া গোল, আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিল ঢাকা সিটি ক্লাব

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম রাউন্ডের খেলায় আরামবাগকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা সিটি ক্লাব। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ী দলের হয়ে চমৎকার জোড়া গোল উপহার দেন স্ট্রাইকার শায়েক দোস্ত। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঢাকা সিটি ক্লাব। খেলার ৩৬তম মিনিটে এনামুল ইসলামের চমৎকার এক গোলে এগিয়ে যায় তারা। এর ঠিক চার মিনিট পর, ৪০তম মিনিটে ওনিয়েকাচি ওকাফর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি ক্লাব।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় আরামবাগ ক্রীড়া সংঘ। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করায় গোলবঞ্চিত হতে হয় তাদের। ম্যাচের ৭৮তম মিনিটে শায়েক দোস্ত গোল করে সিটি ক্লাবকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি অর্জন করেন তিনি।

এই জয়ের মাধ্যমে ৫ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে মোট ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা সিটি ক্লাব। অন্যদিকে, সমান ম্যাচে ৩ ড্র ও ২ পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে আরামবাগ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০