সর্বশেষ

জাতীয়

কুষ্টিয়া জেলা সমিতির আজীবন সদস্য তোফাজ্জেল হোসেনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরের কৃতিসন্তান ও কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

মোহাম্মদ তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য ছিলেন। সমিতির সদস্য নম্বর আ-২০৭৫। তিনি সমিতির বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতকারী নিরীক্ষা প্রতিষ্ঠান হোসেন অ্যান্ড চৌধুরী কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তোফাজ্জেল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনসাফ নগরের সোনাতলা গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মজীবনে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নিজ এলাকার একজন স্বনামধন্য ও মহৎপ্রাণ ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

জানাজা শেষে শনিবার রাত ১০টার দিকে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০