সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তেঘরিয়া এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শেফালী বেগম তেঘরিয়া কালী মন্দির সংলগ্ন মিলন খানের বাড়ির ভাড়া বাসায় ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে থাকতেন। বিগত ছয়-সাত মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয় এবং বেশ কিছু দিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

কয়েক দিন আগে ছেলের স্ত্রী বাপের বাড়ি গেলে ঘরে একা ছিলেন শেফালী বেগম। শনিবার বাসায় ফিরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়দের জানান তাঁর ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গলিত লাশটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানা-পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বেশ কিছু দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০