সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুইজনের মৃত্যু, শেষকৃত্য রোববার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা প্রবাস থেকে ফেরায় নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে আগামীকাল রোববার সকালে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের অরবিন্দু বিশ্বাসের পরিবারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গত শুক্রবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অরবিন্দু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এই শোকের আবহ কাটতে না কাটতেই ঠিক এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরবিন্দু বিশ্বাসের ছোট ভাই চিকিৎসক ডা. অসিত বরণ বিশ্বাস। কৃষ্ণা রানীর মেয়ে রত্না বিশ্বাস এবং অসিত বরণ বিশ্বাসের ছেলে অরূপ রতন বিশ্বাস বিদেশে অবস্থান করায় তাৎক্ষণিকভাবে তাঁদের শেষকৃত্য সম্পাদন করা সম্ভব হয়নি।

প্রবাসী দুই সন্তান দেশে পৌঁছানোর পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার সকাল ৭টায় নবাবগঞ্জের নিজ বাসভবনে তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন অরবিন্দু বিশ্বাসের ছোট ছেলে অনিমেষ বিশ্বাস চঞ্চল। স্বজনেরা শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে শেষকৃত্যে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০