সর্বশেষ

সারাদেশ

আট দিন পর সচল বেনাপোল স্থলবন্দর, কাজে ফিরেছেন ৩ হাজার শ্রমিক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। পণ্য পরিবহন ও খালাস শুরু হওয়ায় বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। কাজে যোগ দিয়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। দীর্ঘ ছুটিতে জমে থাকা পণ্য ও যানজট কমাতে কার্যক্রম জোরদার করেছে বন্দর কর্তৃপক্ষ।

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল ও পণ্য খালাস শুরু হয়। এতে বন্দরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই পণ্য ওঠানো-নামানোর কাজে প্রায় তিন হাজার শ্রমিক যোগ দিয়েছেন। পাশাপাশি ব্যবসায়ী, শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সিঅ্যান্ডএফ এজেন্টরাও আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, আট দিনের বিরতির পর শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আবার শুরু হয়েছে। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের উভয় পাশে যানজট ও পণ্যজট তৈরি হয়েছিল। কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এই বন্দর থেকে সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আয় করে। সেই হিসাবে টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় সম্ভাব্য প্রায় ১৬০ কোটি টাকার রাজস্ব আদায় ব্যাহত হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটি শেষে শনিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট যানজট ও পণ্যজট দ্রুত নিরসনে পণ্য খালাস কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০