আন্তর্জাতিক
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৩, আহত ৮
ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন পাওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। নিহত তিনজনের মধ্যে একজন ভারতীয় নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। এ ঘটনায় ভারতের আরও দুজন নাগরিক আহত হয়েছেন।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় মোট আটজন আহত হয়েছেন। তাঁদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। এদিকে বিমানবন্দর এলাকায় হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
বর্তমানে বিমানবন্দরটি আবার খুলে দেওয়া হয়েছে। বিমান চলাচলসহ বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর