সর্বশেষ

সারাদেশ

পাবনায় ফেসবুকে এনসিপি নেতার আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ফেসবুক আইডির স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে প্রকাশিত ওই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌর এনসিপির সদস্য সচিব মোজাহিদ ফকিরের ‘বীর মুজাহিদ ফকির’ নামক ফেসবুক পেজের স্টোরিতে ওই বিতর্কিত ভিডিওটি পোস্ট করা হয়। প্রায় এক ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে তা বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে পড়ে। তবে প্রদর্শিত অস্ত্রটি আসল নাকি খেলনা, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে অভিযুক্ত নেতা মোজাহিদ ফকিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে জানতে সাঁথিয়া উপজেলা এনসিপির সভাপতি বকুল হোসেনের সঙ্গে কথা বলা হলে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না বলে জানান এবং পরে কথা বলবেন বলে জানান। তবে পরবর্তীতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং এ নিয়ে প্রয়োজনীয় তদন্তের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আনুমানিক এক মাস আগেও একই এলাকায় অনুরূপ একটি অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়েছিল, যা পরবর্তীতে খেলনা অস্ত্র হিসেবে শনাক্ত করে পুলিশ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০