সারাদেশ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রোববার রাতে পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা ও দুটি করে শাড়ি বিতরণ করেন তিনি। এ সময় ১৫টি পূজামণ্ডপে মোট ১ লাখ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ি বিতরণ করা হয়।
চরভদ্রাসনে ১৫ পূজামণ্ডপে এমপি বাবুলের অনুদান
আবিদ জামান, ফরিদপুর
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রোববার রাতে পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা ও দুটি করে শাড়ি বিতরণ করেন তিনি। এ সময় ১৫টি পূজামণ্ডপে মোট ১ লাখ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ি বিতরণ করা হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রোববার রাতে তিনি উপজেলার ১৫টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিটিতে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা ও দুটি করে শাড়ি দেওয়া হয়। এ হিসাবে ১৫টি পূজামণ্ডপে মোট ১ লাখ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কদ্দুস বাদশা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্যা। এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১৫৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর