সারাদেশ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ, শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। সোমবার সকালে শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
ফরিদপুরে ৩১ পূজামণ্ডপে জেলা পরিষদের উপহার
আবিদ জামান, ফরিদপুর
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ, শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। সোমবার সকালে শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করেছে ফরিদপুর জেলা পরিষদ। পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতা এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার সকালে ফরিদপুর শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের কার্যালয় চত্বরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর জন্য নগদ অর্থ ও শাড়ি এবং পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর