সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ২ লাখ টাকার নকল নোটসহ যুবক গ্রেপ্তার, প্রিন্টার ও ল্যাপটপ জব্দ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ লাখ টাকার নকল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ শ্রাবন হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে ধরা হয়। তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি দল শ্রীনগর থানার ভাগ্যকুল মান্দ্রা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত অভিযুক্তের নিজ বাড়ির একটি কক্ষ থেকে নকল টাকা ছাপানো অবস্থায় তাকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ ১টি কালার প্রিন্টার, ১টি ল্যাপটপ এবং ২০০ টাকা মূল্যমানের মোট ২ লাখ টাকার নকল নোট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শ্রাবন হোসেন স্বীকার করেছেন যে, তিনি নির্দিষ্ট পরিমাণের টাকার বিনিময়ে এসব জাল নোট তৈরি করে রাজধানী ঢাকার বিভিন্ন চক্রের কাছে পৌঁছে দিতেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জালিয়াতি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০