ফরিদপুরে কুমারী পূজায় দেবীরূপে আট বছরের মোহিনী
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ পূজায় দেবী দুর্গার প্রতীক হিসেবে আট বছর বয়সী শিশু মোহিনী দত্তকে কুমারী রূপে পূজা করা হয়।
ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে সোমবার সকালে কুমারী পূজার আয়োজন করা হয়। এতে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয় আট বছর বয়সী মোহিনী দত্তকে।
মোহিনী দত্ত ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নৃপেন্দ্র নাথ দত্ত ও রিঙ্কু দত্তের মেয়ে। সে স্থানীয় কৃষ্ণপুর বিনাপানি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মোহিনীকে ‘কুব্জিকা’ নামে পূজা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় শিশুকন্যার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রতীকী আরাধনা করা হয়। এর মধ্য দিয়ে নারীশক্তি, পবিত্রতা ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই রামকৃষ্ণ মিশন আশ্রমে ভক্তদের সমাগম ঘটে। পূজায় অংশ নেওয়ার পাশাপাশি ভক্তরা পরে প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন দেবজিৎ ব্যানার্জি।
১৫৬ বার পড়া হয়েছে