সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে পুলিশের অভিযানে হামলা, গ্রেপ্তার ৩

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও এক ব্যক্তিকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার শ্যামপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন ১৯ অক্টোবর ভোর থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ানোর পাশাপাশি এক ব্যক্তিকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মো. খোকন ও মো. নাহিদ আহম্মেদ রিপন এবং মো. জাহাঙ্গীর।

গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামপুর কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক কারবারিরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের আটক করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো হাসুয়া দিয়ে রিমন নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেন।

আহত রিমন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ১৯ অক্টোবর ভোর থেকে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মো. খোকন ও মো. নাহিদ আহম্মেদ রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে অপর পলাতক আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের দল অভিযানে গেলে মাদক কারবারিরা ধস্তাধস্তিতে জড়ান। এ সময় উদ্ধার করতে আসা এক সাধারণ মানুষকে হাসুয়া দিয়ে কোপানো হয়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০