সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শতাধিক পরিবারকে মশারি দিল জেলা পরিষদ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু বিস্তার রোধ ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শতাধিক পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মশারি বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও সুধীজনের উপস্থিতিতে স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে মশারি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ বলেন, কেবল ওষুধ ছিটিয়ে ডেঙ্গু মশা দমন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটি ঘরে ঘরে ব্যক্তিগত সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যাতে ডেঙ্গু আক্রান্ত না হয়, সে কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও আহ্বান জানান, এডিস মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন জমা পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভবিষ্যতে জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। বিতরণকৃত মশারি পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা জানান।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০