সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ২২৭ মণ্ডপে দুর্গাপূজায় ৩৫ বিজিবির কড়া নিরাপত্তা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর জেলার ২২৭টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে ৩৫ বিজিবি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি জামালপুর শহরের ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির, ঠাকুরবাড়ি মন্দির, দুর্গাবাড়ী মন্দির ও ত্রিনয়নী মন্দিরসহ প্রধান প্রধান পূজা মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, শারদোৎসব নির্বিঘ্ন করতে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া পূজাকেন্দ্রিক উৎসবের সুযোগে সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০