সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নকশাবহির্ভূত চারতলা ভবন নির্মাণ, পৌরসভার আইনি নোটিশ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর শহরের মৃধাপাড়ায় নিয়ম বহির্ভূতভাবে অনুমোদনহীন চারতলা ভবন নির্মাণের অভিযোগে আইনি নোটিশ জারি করেছে পৌরসভা। ইমারত নির্মাণ আইন ভঙ্গের অপরাধে কেন ভবনটি ভেঙে ফেলা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট মালিককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা মো. জাহিদুল ইসলাম ও মো. ভুট্টু মৃধাপাড়া এলাকায় ১ শতাংশ জমির সামান্য অংশে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ চারতলা ভবন নির্মাণ করছেন বলে স্থানীয় বাসিন্দা ইশতিয়াক আহমেদ রাবু অভিযোগ তুলেছেন।

পৌর প্রশাসকের কাছে দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার সীমানা নির্দেশিকা ও ইমারত নির্মাণ আইন তোয়াক্কা না করে এই ভবনটি তৈরি করা হচ্ছে। ফলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পে এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন আশপাশের ভবনের বাসিন্দারা।

অভিযোগের প্রেক্ষিতে জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক জানান, অনুমতি ছাড়া অবৈধ ইমারত নির্মাণের দায়ে ভবন মালিককে ইতোমধ্যে নোটিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩ (১) ধারা লঙ্ঘনের অপরাধে কেন ভবনটি অপসারণ করা হবে না, তার উপযুক্ত কারণ আগামী ৭ দিনের মধ্যে দর্শাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জামালপুর পৌর কর্তৃপক্ষ।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০