সারাদেশ
পাবনার ঐতিহ্যবাহী সিটি সেন্টারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’-এর নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করেন চিত্রনায়ক ও সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ।
পাবনায় ‘সেইলর’-এর নতুন আউটলেট উদ্বোধন করলেন চিত্রনায়ক সিয়াম
কলিট তালুকদার, পাবনা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঐতিহ্যবাহী সিটি সেন্টারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’-এর নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করেন চিত্রনায়ক ও সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইপিলিয়ন গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস এবং সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এই ফ্ল্যাগশিপ শোরুমে পুরুষ, নারী ও শিশুদের আধুনিক পোশাক, ফুটওয়্যার এবং লাইফস্টাইল অ্যাক্সেসরিজের এক বিশাল সমাহার রয়েছে। এছাড়া উদ্বোধনী আয়োজন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা রাখা হয়।
পাবনা শহরে এটিই সিয়াম আহমেদের প্রথম আগমন। ভক্তদের উপচে পড়া ভিড় ও ভালোবাসা দেখে অভিভূত হয়ে নিজের পরনের কটিটি খুলে দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন এই জনপ্রিয় অভিনেতা। তাৎক্ষণিকভাবে শত শত অনুরাগী পোশাকটির অংশ পেতে এগিয়ে এলে তা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়। এমন অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য পাবনাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর