সর্বশেষ

সারাদেশ

চুয়েটের ভিসিকে নিয়ে হাসনাতের সমালোচনা, মেধাকে প্রাধান্য দেওয়ার আহ্বান

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে (ভিসি) নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের কেউই তাঁকে চান না। একই সঙ্গে সার ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা পাওয়ার অভিযোগ তুলে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চুয়েটের উপাচার্যকে নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চায় না। তিনি এতোদিন সার্কিট হাউজে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সবক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’

সার ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকাও সার ডিলার হয়েছেন।

তিনি বলেন, ‘এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড নিবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।’

এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই প্রত্যাশাই করি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০