দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। 'শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়' প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বাল্যবিয়ে রোধ করে কন্যাশিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদ দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্যাশিশুদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জিদান আল মুসা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষার অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করে। কন্যাশিশুর সামনে সম্ভাবনার দুয়ার উন্মুক্ত রাখতে নিরাপত্তা, সঠিক শিক্ষা ও আত্ম মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিবার ও সমাজ পর্যায় থেকে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বাল্যবিয়ের হার শূন্যে নামিয়ে আনা সম্ভব।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনঃরায় আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। আয়োজনের শেষভাগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, ডে-কেয়ার সেন্টার, বিশ্ব ভিশন, পল্লীশ্রী, ইএসডিওসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা।
১০৯ বার পড়া হয়েছে