সর্বশেষ

সারাদেশ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। জেলা প্রশাসন, শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অনুদানের চেক বিতরণ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসে শেষ হয়।

পরে সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা সামাজিক বৈষম্য দূর করে কন্যাশিশুর মেধা ও সম্ভাবনার বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলায় সক্রিয় নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে অনুদানের সরকারি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০