সর্বশেষ

সারাদেশ

দক্ষিণ এশিয়ার পর্যটন পুরস্কারে সায়মানের তিন সম্মাননা

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এ নিয়ে টানা অষ্টম বছরের মতো এ আয়োজনে পুরস্কার জিতল প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তিনটি সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ছয় দশকের ঐতিহ্য উদ্‌যাপন করেছে কক্সবাজারের সায়মান হোটেল পরিবার।

দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালে শহরে অনুষ্ঠিত হয়। সেখানে সায়মানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ।

সায়মানের অর্জিত তিনটি পুরস্কার হলো—বাংলাদেশের শীর্ষ রিসোর্ট ও হোটেল ব্র্যান্ড, বাংলাদেশের শীর্ষ সমুদ্রসৈকত হোটেল হিসেবে সায়মান বিচ রিসোর্ট এবং বাংলাদেশের শীর্ষ ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্ট হিসেবে সায়মান হেরিটেজ।

টানা আট বছর এই পুরস্কার অর্জন বাংলাদেশের পর্যটনশিল্পে সায়মানের দীর্ঘদিনের উপস্থিতি, সেবার ধারাবাহিকতা এবং অতিথিদের স্মরণীয় আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়ার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট অতিথিদের আধুনিক সমুদ্রসৈকতকেন্দ্রিক অবকাশযাপনের অভিজ্ঞতা দিয়ে থাকে। অন্যদিকে, সায়মান হেরিটেজ ঐতিহাসিক সায়মান নামের ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকার বহন করে চলেছে। ছয় দশকেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণ করে প্রতিষ্ঠান দুটি ঐতিহ্য ও আধুনিক আতিথেয়তার সমন্বয় তুলে ধরছে।

সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য। অভিন্ন লক্ষ্য, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিদিন নিজ নিজ দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার কারণেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, দলগত কাজই তাঁদের সাফল্যের মূল ভিত্তি। সবাই মিলে তাঁরা এমন আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও অতিথিবৎসল আতিথেয়তার অভিজ্ঞতা তৈরি করে চলেছেন, যা বাংলাদেশের আতিথেয়তা শিল্পের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলো তুলে ধরে।

পূবূদূ ফার্নান্দো তাঁদের নিবেদিতপ্রাণ সহকর্মী, সম্মানিত অতিথি, বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, এই পুরস্কারগুলো প্রতিষ্ঠানটিকে আরও বড় স্বপ্ন দেখতে, আরও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সায়মানের ঐতিহ্য সংরক্ষণে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আতিথেয়তার উষ্ণতা নিয়ে বিশ্বকে স্বাগত জানাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজার ও সায়মানের পরিচিতি ও সুনাম আরও সুদৃঢ় করতে তাঁরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৬৪ সালে যাত্রা শুরু করা সায়মান বাংলাদেশের পর্যটনশিল্পের একটি সুপরিচিত নাম। কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক রিসোর্টের অভিজ্ঞতার সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্য ও স্বতন্ত্র আতিথেয়তার সমন্বয় ঘটিয়ে আসছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০