সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, আহত স্বামী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শামীমা নাসরিন নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন।

নিহত শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা নাসরিন। পথে মোল্যা বাড়ির মোড় এলাকায় সড়কের বাঁ দিকে ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে সেটি বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপরিদর্শক শরিফুল ইসলাম।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০