সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে বাবাকে হত্যার পর থানায় হাজির ছেলে নিজেই

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে হাবেল (৭০) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে শাহাবুলের বিরুদ্ধে। সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করার পর শাহাবুল নিজেই সদর থানায় হাজির হন। পুলিশের প্রাথমিক ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে শাহাবুলের বিরুদ্ধে। নিহত হাবেলের বয়স ৭০ বছর।

সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় হাবেলকে ধারালো ডাসা দিয়ে গলায় কোপ দেন শাহাবুল। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর শাহাবুল নিজেই মেহেরপুর সদর থানায় গিয়ে হাজির হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুই বছর আগে হাবেলের মা মারা যান। এরপর হাবেল আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তে বাধা দেন তাঁর ছেলে শাহাবুল। এ নিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্রপাত হয়।

ওসি জানান, সোমবার সকালে নিজেদের জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন শাহাবুল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর বাবা গোপনে তাঁদের জমি এক ব্যক্তিকে বর্গা দিয়েছেন। এ নিয়ে ওই বর্গাচাষির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। পরে বাড়িতে ফিরে ঘাস কাটার কাজে ব্যবহৃত একটি ধারালো ডাসা নিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁর বাবা ঘুমিয়ে ছিলেন। শাহাবুল ওই ডাসা দিয়ে বাবার গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে শাহাবুল নিজেই থানায় হাজির হন।

ওসি হুমায়ুন কবীর আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাহাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানা যাবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০