সর্বশেষ

সারাদেশ

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক হাব গড়তে নাটোরে বাংলাদেশ ব্যাংকের সভা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে নাটোরে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। এ ছাড়া উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর পরিচালক নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক চৌধুরী আব্দুল ওয়াহীদসহ বিভিন্ন ব্যাংকের নাটোর শাখার কর্মকর্তা, উদ্যোক্তা ও অংশীজনেরা।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। যাঁদের এই ঋণ দেওয়া হবে, তাঁরা যেন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার করেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন প্রচার-প্রচারণা। এই ঋণ পেতে কোনো ঝামেলা নেই। যেকোনো উদ্যোক্তা এ ঋণ নিতে পারবেন।

সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, সারা দেশে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে ৩ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হবে। কৃষিকাজে নিয়োজিত ব্যক্তি এবং কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও উদ্যোক্তারা এ তহবিল থেকে ঋণ পাবেন।

তিনি আরও জানান, এ ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সারা দেশের মোট ৩৯টি ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে। ৭ শতাংশ হারে সুদে কোনো জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০