সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। কার্যক্রমে জামালপুরে মোট ১৭৫ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করবেন বলে জানানো হয়েছে।

সোমবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি উল্লেখ করেন, সরকারের সামাজিক সুযোগ-সুবিধা সরাসরি নাগরিকদের কাছে পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারকে সামাজিক ও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিন, জেলা সমাজসেবা কর্মকর্তা রোকানুল ইসলাম এবং সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। বক্তারা নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বিশেষ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করার জোর আহ্বান জানান।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্র নিশ্চিত করেছে, মাঠপর্যায়ে নিরপেক্ষ ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড প্রদান করা হবে। এ কর্মসূচির সার্বিক সাফল্যে স্থানীয় সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০